রাণীনগরে মাদক ব্যবসায়ীসহ চারজন গ্রেফতার
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করেছে। এসময় মাদক ব্যবসায়ী দুইজনের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাতে উপজেলার স্থল বড়বড়িয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় ওই গ্রামের নছোন আলীর ছেলে শাহাদত হোসেন (৫৫) এবং গিয়াস উদ্দীনের ছেলে মোতালেব হোসেন (৩৬)-কে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও একই রাতে উপজেলার পাকুড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তানসিন আলী (৩৫) এবং পশ্চিম বালু ভরা গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন (৪৮)-কে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল।
এমএসএম / এমএসএম
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়