ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক ইউএনও'র উদ্যোগে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ১:১২

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত আট মাস ধরে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন না থাকার খবর শুনে মানবিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেক্সোনা খাতুন ৩০০ পিস জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন নিয়ে হাজির হয়েছেন। এই পরিমাণ ভ্যাকসিন প্রায় ৪০০ জন রোগীকে দেওয়া যাবে। এখন থেকে কুকুর বা হনুমানের কামড়ে আক্রান্ত হলে হাসপাতালে এই ভ্যাকসিন পাওয়া যাবে।

গতকাল সোমবার সকালে ইউএনও রেক্সোনা খাতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীরের কাছে এই ভ্যাকসিন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নাজিমুল হক।

জলাতঙ্ক রোগের ভ্যাকসিন প্রদানের ছবি ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইউএনও রেক্সোনা খাতুন একজন মানবিক ও সৎ সাহসী প্রশাসক হিসেবে সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হচ্ছেন। তিনি সবসময় উপজেলাবাসীর জন্য ভালো কিছু করার চেষ্টা করছেন। অনেকেই তার এই পদক্ষেপের প্রশংসা করে বলেছেন, এমনভাবে যদি অন্যায়-অপরাধ ও mob violence সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর জানান, গত নভেম্বর মাস থেকে হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন ছিল না। যে কারণে বিভিন্ন প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বাইরে থেকে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন কিনতে হচ্ছিল। স্বাস্থ্য অধিদপ্তর থেকে কবে নাগাদ এই ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হবে, তা তিনি বলতে পারেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন 'দৈনিক সকালের সময়'কে বলেন, হাসপাতালে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন না থাকার বিষয়টি জানতে পেরেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে ৩০০ পিস অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ৫ হাজার মাস্কও প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক