খানসামায় সরকারি কোয়ার্টারে থেকেও অবৈধভাবে বাড়িভাড়া উত্তোলনের অভিযোগ!
দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারি বাসভবনে থেকে দীর্ঘ ১৭ মাস ধরে অবৈধভাবে বাসাভাতা গ্রহণের অভিযোগ উঠেছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর মো. মোর্শেদ আলম শাহ্-এর বিরুদ্ধে।
জানা গেছে, ২০২৪ সালের ১৬ জানুয়ারি খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উপজেলা পরিষদের রূপালি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ বরাদ্দ চেয়ে আবেদন করেন তিনি। পরে বরাদ্দকৃত কক্ষসহ আরও দুটি কক্ষ নিয়ে তিনি সপরিবারে সেখানে বসবাস শুরু করেন।
কিন্তু সরকারি কোয়ার্টারে বসবাসের পরও তিনি তার মূল বেতনের সঙ্গে বাসাভাতা হিসেবে ২ লাখ ১৩ হাজার ৬৪ টাকা উত্তোলন করেছেন বলে অভিযোগ রয়েছে। যা সকল কর্মচারী চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৯ -এর বিধান পরিষ্কারভাবে লঙ্ঘন করে।
উক্ত আদেশের ধারা (২) অনুযায়ী উল্লেখ আছে, যারা সরকারি বাসস্থানে বসবাস করেন, তারা এই বাড়িভাতার অধিকার রাখবেন না। (৩) ১ জুলাই ২০১৫ হতে সরকারি বাসস্থানে বসবাসরতদের মূল বেতনের ৫%-৭.৫% হারে বাড়িভাড়া কর্তনের বিধানও রহিত করা হয় এবং পূর্বে কাটা অর্থ সমন্বয়যোগ্য বলে ঘোষিত হয়। এই আইনি ব্যাখ্যা অনুযায়ী, সরকারি কোয়ার্টারে বসবাসরত মো. মোর্শেদ আলম শাহ্ বাসাভাতা গ্রহণ করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন বলে প্রতীয়মান হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিনি মাসে ২ হাজার ৫০০ টাকা ভাড়া প্রদান করলেও তা সরকারি নির্ধারিত নিয়ম অনুযায়ী বাসাভাতা গ্রহণের জন্য যথেষ্ট নয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা মো. মোর্শেদ আলম শাহ্ সংবাদকর্মী পরিচয় পেয়ে বিষয়টি এড়িয়ে যান এবং ফোনটি কেটে দেন।
তবে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান সরকার জানান, বিষয়টি তদন্তসাপেক্ষে দেখা হবে। কেউ আইন লঙ্ঘন করে অতিরিক্ত সুবিধা নিচ্ছেন কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন