খানসামায় যুব উন্নয়নের ইমপ্যাক্ট প্রকল্পের বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন
দিনাজপুরের খানসামা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের ঋণ সহায়তায় স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান সরকার।
আজ বুধবার (৯ জুলাই, ২০২৫) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপিত মোট ৮টি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, ইমপ্যাক্ট প্রকল্পের ক্রেডিট অ্যান্ড মার্কেটিং অফিসার আনন্দ মোহন রায় ও কমিউনিটি সুপারভাইজার আলমগীর হোসেন। পরিদর্শনের সময় কর্মকর্তারা বায়োগ্যাস প্ল্যান্টের কার্যকারিতা, রক্ষণাবেক্ষণ এবং উপকারভোগীদের মতামত গ্রহণ করেন।
ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, "পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থায় বায়োগ্যাস প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের প্রকল্প শুধু জ্বালানির চাহিদা পূরণই নয়, পরিবেশ রক্ষায়ও সহায়ক।" তিনি আরও বলেন, ইমপ্যাক্ট প্রকল্পের সুবিধাভোগীদের নিয়মিত মনিটরিং, প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হলে এটি আরও টেকসই হবে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন