ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ছয় সাংবাদিকের স্মরণ সভা: জীবন নিরাপত্তা বৃদ্ধির আহ্বান


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৯-৭-২০২৫ দুপুর ৪:১২

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে শহীদ ছয় সাংবাদিক সহ শতাধিক আহত সাংবাদিকদের পাশে দাঁড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক বক্তারা। এ সময় সাংবাদিকদের মাঠে কাজ করার জন্য জীবন নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম কর্তৃপক্ষগুলোকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান সাংবাদিকরা।

গতকাল মঙ্গলবার (৮ জুলাই, ২০২৫) বিকেলে নগরীর চেরাগী পাহাড় এলাকায় লুসাই হলে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর উদ্যোগে গত জুলাই-আগস্টে নিহত ছয় সাংবাদিকের স্মরণ সভায় সাংবাদিক বক্তারা এই আহ্বান জানান।

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক আমীনুল হক শাহীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিআরএ’র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন। স্মরণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ও কথা সাহিত্যিক কামাল পারভেজ, দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান এস এম পিন্টু, মাইটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির, সিআরএ’র সিনিয়র সহ সভাপতি আজিজুল হক আজীজ, বিএমইউজে চট্টগ্রাম জেলা শাখা সভাপতি শহিদুল, সিআরএফ’র সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, ব্যবসায়ী মিজানুর রহমান পারভেজ, সাংবাদিক নজরুল ইসলাম, ইসমাইল ইমন, সিআরএ যুগ্ম সম্পাদক মো: রাশেদ, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, রুমেন চৌধুরী, জুনায়েদ আহমেদ, এবাদুল হক, শাফায়াত মোরশেদ সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, "এক বছর পার হয়ে গেলেও গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ছয় সাংবাদিকদের জন্য সামান্য কিছু অনুদান ছাড়া আর কিছু করা হয়নি। এসব জুলাই-আগস্টের সাংবাদিক যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা দরকার, তবেই ছাত্র আন্দোলনের ইতিহাস পরিপূর্ণতা লাভ করবে।" পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ছয় সাংবাদিকদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা সহ চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান