ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

এলজিইডি’র ক্রিম প্রকল্প ও ক্রিলিক এর জিসিএফ মূল্যায়ন মিশন সম্পন্ন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১১-৭-২০২৫ বিকাল ৬:২৫

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর উন্নয়ন সহযোগী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর ক্লাইমেট ইনফরমেশন অ্যান্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (সিআইইডব্লিউএস) বিষয়ক মূল্যায়ন মিশন গত ৭-১০ জুলাই ২০২৫ তারিখে সম্পন্ন হয়েছে। গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর প্রিন্সিপাল ইভ্যালুয়েশন অফিসার আইকো ওয়াডা-এর নেতৃত্বে মিশন প্রতিনিধি দলের অন্য সদস্য ছিলেন সিনিয়র ইভ্যালুয়েটর অ্যান্ড কনসালটেন্ট ড. ভিসিন্টা সায়েল কোর্টেস বারেউটা।

৭ জুলাই, মিশনকে ক্রিলিকের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক। এ সময় এলজিইডি'র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের ডিরেক্টর মো. আনোয়ার হোসেন, জিসিএফ মূল্যায়ন দলের সদস্য হাফিজুর রহমান, প্রকল্পের সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী এবং পরামর্শকগণ উপস্থিত ছিলেন। এছাড়া পরিদর্শনকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সিনিয়র সহকারী সচিব মো. কবীর হোসেন উপস্থিত ছিলেন। ক্রিলিক-এর সম্পাদিত কর্মাকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনায় মূল্যায়ন টিম সন্তোষ প্রকাশ করে।

জিসিএফ-এর মূল্যায়ন মিশন ৯ জুলাই প্রকল্প এলাকা পরিদর্শনকালে সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ও পৌরসভায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এরপর মিশন টিম জিসিএফ-এর অর্থায়নে নির্মিতব্য আশাশুনি উপজেলার বাকরা সাইক্লোন শেল্টার সাইট পরিদর্শন করেন এবং স্থানীয় জনসাধারণ ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। সাইট নির্বাচনের যথোপযুক্ততায় তারা সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সিনিয়র সহকারী সচিব মো. কবীর হোসেন, ক্রিম প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, সহকারী প্রকৌশলী তন্ময় চক্রবর্তী, পৌরসভা ও এলজিইডি'র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ডাব্লুএসএফসি নির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

ঢাকায় জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত

ডেমরায় ধার্মিক পাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি র‍্যালি

​বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি হত্যার বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন

তরুণদের মাদক থেকে দূরে রাখতে পারিবারিক সচেতনতা জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে ৯৬১ বোতল ফেনসিডিল ও নগদ ২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার, আটক ১

দেশ পুনর্গঠনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে: লায়ন নুর ইসলাম

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

লাইসেন্সবিহীন অনলাইন বাণিজ্যের আড়ালে কোটি টাকার প্রতারণা

‎বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন পুলিশ এসোসিয়েশন

মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

রাজউক ও রিহাবের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত