ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

খানসামায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে কর্নেল (অব.) মোস্তাফিজের সংবাদ সম্মেলন


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ৩:০

দিনাজপুরের খানসামায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপির একাংশের নেতারা সংবাদ সম্মেলন করেছেন। আজ, শনিবার (১২ জুলাই) সকালে খানসামা উপজেলার চৌধুরী রাইস মিল চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দিনাজপুর-৪ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী।

সংবাদ সম্মেলনে কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, "গতকাল (১১ জুলাই) কেন্দ্র ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে ভাবকি ইউনিয়নের কাচিনিয়া বাজারে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এই হামলার নির্দেশ দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আখতারুজ্জামান মিয়া এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন। তাদের নেতৃত্বে সশস্ত্র ক্যাডাররা হামলা চালায়।"

তিনি জানান, ওই হামলায় তিনিসহ জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী এবং অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। গুরুতর আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীরা লাঠি, পাইপ ও ইটপাটকেল ব্যবহার করে ভাঙচুর চালায়। এতে শতাধিক মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, "হামলার সময় পুলিশকে অবহিত করা হলেও তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে দীর্ঘ সময় ক্ষেপণ করা হয়। যদি আগেভাগে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর হতো, তাহলে এই ন্যাক্কারজনক হামলা এড়ানো যেত।"

উপজেলা বিএনপি ও স্থানীয় নেতারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের দাবি জানান। তারা বলেন, "বিএনপি কখনো সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না। যারা দলের মধ্যে থেকে দলের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিচারের আওতায় আনা প্রয়োজন।" নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "বিএনপিতে ঐক্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।"

সংবাদ সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা, আহত নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আহতদের কয়েকজন সংবাদ সম্মেলনে নিজেদের আঘাতের চিহ্ন দেখিয়ে হামলার নির্মমতা তুলে ধরেন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন