ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

রাজিবপুরে প্রতিবন্ধী স্কুলের নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন


এম এ রহমান, রাজিবপুর photo এম এ রহমান, রাজিবপুর
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ৪:৭

কুড়িগ্রামের রাজিবপুরে জাউনিয়ার চর প্রতিবন্ধী স্কুল নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে স্কুল কমিটির পরিচালক, সদস্য এবং শিক্ষক-শিক্ষিকারা একটি সংবাদ সম্মেলন করেছেন।

আজ, শনিবার (১২ জুলাই) বেলা ১২টায় স্কুলটির কোষাধ্যক্ষ মো. আনিছুর রহমানের বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাউনিয়ার চর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. মেখছুর রহমান, কোষাধ্যক্ষ আনিছুর রহমান, জমি দাতা আবুল কাশেম, নির্বাহী সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন (বাবুল) সহ রৌমারী ও রাজিবপুর উপজেলার সম্মানিত সাংবাদিকরা।

সংবাদ সম্মেলনে স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক, স্কুলের জমিদাতা সহ সহকারী শিক্ষকরা বক্তব্য রাখেন। জাউনিয়ার চর প্রতিবন্ধী স্কুলের কোষাধ্যক্ষ ও সদস্য মো. আনিছুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, "আমরা কারো কাছ থেকে অতিরিক্ত টাকা গ্রহণ করিনি। নৈতিকতা ও স্বচ্ছতার সাথে এ কথা বলছি। উল্লেখ্য যে, স্কুল প্রতিষ্ঠার সময় দেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং স্কুলটির সভাপতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের মো. আজীম উদ্দিন মাষ্টার। শিক্ষক কর্মচারী বৃন্দ স্কুল নির্মাণ ও প্রতিষ্ঠান পরিচালনা ও সরকারি অনুমোদন প্রাপ্তির জন্য কমিটির মাধ্যমে অর্থ উত্তোলন ও ব্যয় করা হয়েছে। আমাকে সামাজিক, রাজনৈতিক, পারিবারিক ও ব্যক্তিগত মানহানি করার উদ্দেশ্যে এমন মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।"

স্কুলটির প্রধান শিক্ষক বলেন, "প্রতিষ্ঠানটি শুরু করতে অনেক খরচ করতে হয়েছে, যেমন জমি ক্রয়, মাটি ভরাট, চারপাশে বাউন্ডারি, মাটি আটকানোর জন্য স্কুল ঘর নির্মাণসহ চেয়ার, টেবিল ইত্যাদি খাতে ব্যয় হয়েছে।" তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির নির্মাণসহ যাবতীয় হিসাব নিকাশ তাদের কাছে আছে এবং কেউ চাইলে তারা তা দিতে বাধ্য থাকবেন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার

সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা

বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি

রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান

কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা

সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন

মানিকগঞ্জে চরাঞ্চল থেকে আবারো রাছেল ভাইপার উদ্ধার