কেশবপুরে দাখিল পরীক্ষার্থী অর্ধেকের বেশি ফেল
এবারের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার ফলাফলে যশোরের কেশবপুরে দাখিল পরীক্ষার্থীর অর্ধেকের বেশি ফেল করেছে। এর মধ্যে বেগমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১১ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ ফেল করে নজির স্থাপন করেছে। সেই তুলনায় এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীরা ভালো ফলাফল করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় কেশবপুর উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ১১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে এসএসসি পরীক্ষায় ৬৪টি স্কুল থেকে ১ হাজার ৮৮৮ জন, এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১০টি স্কুল থেকে ৪০৯ জন এবং দাখিল পরীক্ষায় ৫১টি মাদ্রাসা থেকে ৮১৮ জন পরীক্ষার্থী অংশ নেয়।
গত বৃহস্পতিবার ঘোষিত ফলাফল অনুযায়ী, দাখিল পরীক্ষায় ৮১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫৮ জন ফেল করেছে। পাশ করেছে ৩৬০ জন। পাশের হার ৪৪ শতাংশ। মাদ্রাসা থেকে জিপিএ ৫ পেয়েছে মাত্র ৫ জন শিক্ষার্থী।
এদিকে, এসএসসি পরীক্ষায় ১ হাজার ৮৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৮৫ জন পাশ করেছে। পাশের হার ৭৩.৩৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২৭টি স্কুলের ১৫৯ জন শিক্ষার্থী। সর্বোচ্চ ৪৮ জন জিপিএ ৫ পেয়েছে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশন ১৪ জন, প্রতাপপুর মাধ্যমিক বিদ্যালয় ১৩ জন, কেশবপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১৩ জন, ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয় ৮ জন, সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয় ৮ জন, মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ৭ জন, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় ৬ জন, ভান্ডারখোলা মাধ্যমিক বিদ্যালয় ৬ জন, নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় ৫ জন, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৪ জন ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৪০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩০১ জন। পাশের হার ৭৩.৫৯ শতাংশ। ৫টি স্কুলের ১২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। তাদের মধ্যে হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি স্কুল থেকে সর্বোচ্চ ৬ জন শিক্ষার্থী রয়েছে।
অপরদিকে, দাখিল পরীক্ষায় বেগমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১১ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ ফেল করেছে। পাশাপাশি বকুলতলা বাজার মহিলা দাখিল মাদ্রাসা থেকে ৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশন থেকে ৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ ফেল করেছে।
এছাড়া এসএসসি পরীক্ষায় বাউশলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছে।
এদিকে দাখিল পরীক্ষায় অর্ধেকের বেশি পরীক্ষার্থী ফেল করায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই ফল বিপর্যয়ের জন্য মাদ্রাসা সুপারদের সাথে শিক্ষকদের সমন্বয়হীনতার কারণে শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদান না হওয়াকে দায়ী করছেন।
অভিভাবকরা বলছেন, "অধিকাংশ মাদ্রাসার সুপার সপ্তাহে ১/২ দিন মাদ্রাসায় আসেন। তার সাথে শিক্ষকদের সমন্বয় নেই।"
নাম প্রকাশে অনিচ্ছুক একটি মাদ্রাসার অভিভাবক সদস্য বলেন, "আমাদের মাদ্রাসার সুপার সপ্তাহে প্রায় সবকদিন অফিসিয়াল কাজে ছুটে বেড়ান। মাঝেমধ্যে মাদ্রাসায় দেখা যায়। তদারকি না থাকায় বাকি শিক্ষকরা গড়িমিসি পড়ান।"
কয়জন অভিভাবকের সাথে কথা বলে জানা গেছে, এই উপজেলার ৫১টি মাদ্রাসার ছেলে-মেয়েরা এবার দাখিল পরীক্ষা দিয়েছে। ওই ৫১টি মাদ্রাসায় প্রায় ৮০০ শিক্ষক রয়েছে। প্রত্যেক শিক্ষক একজন করে পরীক্ষার্থীর দায়িত্ব নিলে ৮০০ পরীক্ষার্থী পাশ করার কথা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ বলেন, "দাখিল পরীক্ষা কেন্দ্রে এবার নজরদারি কড়াকড়ি করায় যে সব শিক্ষার্থী ভালো লেখাপড়া করেছে শুধু তারাই পাশ করেছে বলে মনে করা হচ্ছে। দাখিল পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণে উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শ করে দ্রুত মাদ্রাসা সুপারদের নিয়ে একটি সভা করা হবে।"
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল
ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ
পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি
জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা
মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার
রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"
আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার
ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী