রাণীনগরে ১৭ হাজার হেক্টর জমিতে রোপা-আমন ধান লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ
নওগাঁর রাণীনগর উপজেলায় চলতি রোপা-আমন মৌসুমে প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর ইরি ধান কাটা-মাড়াইয়ের পর চাষযোগ্য জমিগুলো বৃষ্টির অভাবে পড়েছিল। তবে সপ্তাহজুড়ে টানা বৃষ্টির কারণে উপজেলার ৮টি ইউনিয়নের মাঠে মাঠে রোপা-আমন ধান লাগানোর জন্য কৃষকরা হাল চাষ শুরু করেছেন। ইতোমধ্যে উপজেলায় প্রায় ৯০০ হেক্টর বীজতলা রোপণের উপযোগী হয়েছে। কৃষকরা বলছেন, আমন ধান কাটার পর আবার ওই জমিতে আলু ও সরিষা আবাদ করবেন—এমন লক্ষ্য নিয়ে তারা জমি প্রস্তুত করছেন।
জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে আবাদযোগ্য প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে রোপা-আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে স্বল্প পরিসরে ধান লাগানো শুরু হয়েছে। আমন ধান কেটে কৃষকরা মাঠে আলু, সরিষাসহ বিভিন্ন প্রকার রবিশস্য আবাদের লক্ষ্য নিয়ে আগাম জাতের ব্রি ধান ৯০, বিনা ১৭, ব্রি ৭৫, স্বর্ণা-৫, পাইজামসহ বিভিন্ন জাতের ধান লাগানোর প্রস্তুতি নিচ্ছেন।
উপজেলার কসবাপাড়া গ্রামের কৃষক আব্দুল রাজ্জাক জানান, "চলতি রোপা-আমন মৌসুমে আমি প্রায় ২০ বিঘা জমিতে ধান লাগানোর প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে আমার বীজতলার চারাও তৈরি হয়েছে। ধান কেটে জমিতে সরিষার আবাদ করব, কিছু আলু লাগানোর চিন্তাভাবনাও রয়েছে।" কালিগ্রাম মরু পাড়া গ্রামের মো. মুনছুর আলী বলেন, "আমি প্রায় ৩ বিঘার মতো আগাম জাতের ধান লাগাবো, সেই ধান কেটে কিছু আলু আর বাকি পুরোটাই সরিষা লাগাবো।"
রাণীনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, "চলতি মৌসুমে প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে রোপা-আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতি মধ্যে প্রায় ৯০০ হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে। এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে।" তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ধান চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারে।
এমএসএম / এমএসএম
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়