মহেশখালীতে অস্ত্রসহ ১ জন আটক, সন্ত্রাস নির্মূলে অভিযান অব্যাহত
মহেশখালীতে সন্ত্রাস নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে মহেশখালী থানা পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে থানা এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাত ২টার সময় কালামারছড়া ইউনিয়নের আঁধার ঘোনা এলাকায় রিদুয়ান কুলিং কর্নারের সামনে একটি সিএনজি সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিটিতে থাকা একটি প্লাস্টিকের বস্তার মধ্যে দুটি দেশীয় তৈরি বন্দুক (এলএনজি) পাওয়া যায়। ঘটনাস্থল থেকে আরিফ (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি হোয়ানক ইউনিয়নের দক্ষিণ ছনখোলা পাড়া এলাকার মনসুর আলমের পুত্র বলে জানায় মহেশখালী থানা পুলিশ।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক জানান, আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হচ্ছে। অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত থাকবে। মহেশখালীকে অস্ত্র ও সন্ত্রাসমুক্ত করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন