ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে ডাকাতির প্রস্তুতি কালে আটক ৫


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ৩:১৪

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় সক্রিয় ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ একটি অটোরিকশা ও ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন: টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাঁড়িয়া গ্রামের বাছির মিয়ার ছেলে সুমন রানা (২৭), বগুড়া জেলার ধুনট থানার বৈশাখী চৌবের গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মকুল মিয়া (২৬), ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানার কেলী গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে সজিব (৩২), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দরদড়া দেরগা বাজার গ্রামের মৃত সোলেমান হোসেনের ছেলে মোঃ রানা ওরফে বিকাশ রানা (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মাধবপুর গ্রামের জিল্লুর ওরফে জুল্লর রহমানের ছেলে মোঃ রুহুল আমিন (২১)।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন।

তিনি জানান, গতকাল বুধবার (১৬ জুলাই) রাত ১১টার সময় কোনাবাড়ী থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ময়লার ভাগাড়ের কাছে ফাঁকা জায়গায় ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।

আজ দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনা করে জানা যায় দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ