আত্রাইয়ের তিন ছিনতাইকারী গ্রেফতার
নওগাঁর আত্রাই থেকে ছিনতাই হওয়া ভ্যান ও মোবাইল ফোনসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাতে নাটোরের বড়াইগ্রাম থানাপুলিশ তাদের আটক করে আত্রাই থানাপুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রাতেই মামলা দায়েরের পর বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইউনুস আলী জানান, গত মঙ্গলবার রাতে পার-কাসুন্দা গ্রামের মজিবর রহমানের ছেলে ভ্যান চালক সুজন মৃধা ভ্যান নিয়ে আমরুল কসবা গ্রামের ভাঙ্গা ব্রিজ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনজন যাত্রী সেজে উপজেলার বীরকুৎসা যাওয়ার কথা বলে ভ্যান ভাড়া করে। এরপর পথিমধ্যে গিয়ে যাত্রী ছদ্মবেশী ছিনতাইকারীরা পেছন থেকে চাকু ধরে সুজন মৃধার ভ্যান, মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় সুজন মৃধা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এরই মধ্যে গতকাল বুধবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় থানাপুলিশ সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে আটক করে। আটককৃতরা হলো আত্রাই উপজেলার মির্জাপুর পূর্বপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে হারুনার রশিদ (২০), মির্জাপুর পশ্চিম পাড়া গ্রামের বাবলুর ছেলে রাকিব হোসেন (২৪) ও একই উপজেলার গোন্ডগোহালী গ্রামের আমির উদ্দিনের ছেলে রাব্বী হাসান (১৯)। পরে জিজ্ঞাসাবাদে ভ্যান ছিনতাইয়ের কথা স্বীকার করলে বড়াইগ্রাম থানাপুলিশ আত্রাই থানাপুলিশকে খবর দেয়। খবর পেয়ে আত্রাই থানাপুলিশ গতকাল বুধবার রাতেই ছিনতাই হওয়া ভ্যান, মোবাইলসহ তিন ছিনতাইকারীকে নিয়ে আসে। এ ঘটনায় বুধবার রাতেই তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়