কেশবপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
যশোরের কেশবপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটিকে অবৈধ উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে পৌর শহরে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কেশবপুর অবৈধ গণতন্ত্র পরিপন্থী নবগঠিত প্রাথমিক শিক্ষক সমিতির মোঃ শাহীন হোসেনকে সভাপতি ও মোঃ হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষকদের পক্ষে দাবি করা হয়েছে যে, ভোটবিহীন কমিটি গঠন অবৈধ ও প্রাথমিক শিক্ষক সমিতির গঠনতন্ত্র পরিপন্থী। বিশেষ করে, কমিটিতে যাকে সভাপতি করা হয়েছে সেই শাহিনুর রহমানের মুখের ভাষা অত্যন্ত অশ্লীল এবং তিনি নিয়মিতভাবে সাধারণ শিক্ষকদের সঙ্গে খুব বাজে ভাষা ব্যবহার করে থাকেন।
সাধারণ শিক্ষকগণের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাঁকার্বশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী। তিনি বলেন, গত ১৩/১০/২০২৪ তারিখে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সমিতির মেয়াদ শেষ হয়। এরপর গত ২৯/০৬/২০২৫ তারিখে সমিতির গঠনতন্ত্র না মেনে কমিটি করা হয়েছে। নিয়ম অনুসারে যার সাধারণ সম্পাদক হওয়ার কথা, তার ন্যূনতম কোনো যোগ্যতা নেই, তাকেই সাধারণ সম্পাদক করা হয়েছে। বিএনপি পন্থী শিক্ষকরা বলেন, বেশিরভাগ আওয়ামী স্বৈরাচারের অনুসারী শিক্ষকদের পুনর্বাসন করে এই কমিটি গঠিত হয়েছে।
সমিতির গঠনতন্ত্রে ৪৩ জন সদস্যের কথা উল্লেখ থাকলেও ৫৩ জন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। শিক্ষকরা আরও বলেন, এই অবৈধ কমিটির সদস্যরা বিভিন্ন সময়ে মোবাইলের মাধ্যমে সাধারণ সহকারী শিক্ষকদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন।
শিক্ষকরা অভিযোগ করেন, নবগঠিত কমিটির সভাপতি মুখের ভাষা অত্যন্ত জঘন্য এবং তিনি বিভিন্ন সময়ে সমিতির ঘরে তালা ও বাথরুম বন্ধ করে রাখেন। তারা আরও বলেন, এই অবৈধ কমিটির ১৬ জন সদস্য আওয়ামী স্বৈরাচারদের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন এবং তাদের সরকারের আমলে ভোটে অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত ছিলেন। তাই সাধারণ শিক্ষকদের দাবি, এই অবৈধ কমিটি বাতিল করে গণতন্ত্রের মাধ্যমে ভোট দিয়ে নতুন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হোক। সংবাদ সম্মেলনের সময়ে প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান