বিয়ের এক মাসের মাথায় গলায় ফাঁস দিলেন নববধূ
নেত্রকোণার মোহনগঞ্জে বিয়ের মাত্র এক মাস ৮ দিনের মাথায় সাবিনা আক্তার (১৯) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার ৫নং সমাজ- সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সাবিনা আক্তার কমলপুর গ্রামের আজিমুল মিয়ার (২৫) স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তেতুলিয়া গ্রামের শামসুদ্দীনের মেয়ে সাবিনাকে এক মাস ৮ দিন আগে বিয়ে করেন আজিমুল। শনিবার দুপুর দেড়টার দিকে নিজ স্বামীর ঘরে আড়ার সাথে ফাঁসিতে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান চিকিৎসক। অবস্থা সংকটাপন্ন হওয়ায় সাবিনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করা হয়। পরে মমেকে নেওয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
পরিবারের বরাত দিয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, সাবিনার শারিরীক ও মানসিক কিছু সমস্যা ছিলো বলে জানিয়েছে উভয় পরিবারের লোকজন। এসব সমস্যার চিকিৎসাও চলছিল। এরমধ্যে শনিবার দুপুরে নিজের ঘরের শয়নকক্ষে আড়ার সাথে ফাঁসিতে ঝুলে সাবিনা। বিষয়টি নজরে আসার পর দ্রুত তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়। পরে মমেকে রেফার্ড করা হলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আপাতত এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। রিপোর্ট পাওয়ার পর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত