ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাহিরে তালা ভেতরে খাটের উপর কারখানা কর্মকর্তার রক্তাক্ত মরদেহ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২০-৭-২০২৫ বিকাল ৬:০

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে তালাবদ্ধ ঘর থেকে এক কারখানা কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ। 

রোববার (২০ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরের আমবাগ মধ্যপাড়া  আতাউর মার্কেট  এলাকার মাসুদ রানার ৫ তলা  ভবনের এক‌টি ফ্লাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয় । 

নিহত মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৮) টাঙ্গাইলের ধনবাড়ী থানার ফুলবা‌ড়ি গ্রামের আব্দুর র‌শিদ মিয়ার ছেলে । র‌ফিকুল ইসলাম ওই ফ্লাটের চতুর্থ তলায় ভাড়ায় থেকে গাজীপুর মহানগরের আমবাগ এলাকার গাজীপুর ফিড মিল লি‌মিটেড কারখানায় একাউন্স অফিসার হিসেবে চাকুরী করতেন ।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১ টার দি‌কে র‌ফি‌কু‌লের ছেলে নিহতের সহকর্মী রুবেল রানাকে
ফোন দি‌য়ে তার বাবার ফোন বন্ধ পাওয়ার বিষয়‌টি নি‌শ্চিত করেন । অ‌ফিস থেকেও অনেকক্ষণ চেষ্টার পর যোগাযোগ করা সম্ভব হয়‌নি । পরে অফিস থেকে দুই কর্মচারীকে বাসায় খোঁজ নেওয়ার জন্য পাঠানো হয়। তারা বাসায় এসে গেট তালাবদ্ধ দেখতে পেয়ে অ‌ফি‌সে ফিরে যায়।

পরে নিহতের সহকর্মী রুবেল দুপুর ১২ টার দিকে এসে বাসার বাড়ীর মালিককে নিয়ে গেটে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে । এসময়  খাটের উপর রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। রুমের ভিতর জিনিস পত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

নিহ‌তের প‌রিবারের পক্ষ থেকে এটি প‌রিক‌ল্পিত হত‌্যাকান্ড বলে দাবী করা হয়েছে । এঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও  দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন তারা ।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন বলেন,ঘটনাস্থলে গিয়ে খাটের উপর রক্তাক্ত অবস্থায় লাশ দেখা যায়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তি‌নি ।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ