পেয়ার আহমেদ ভুইয়া সৎ ও মানবিক নেতৃত্বের অনন্য উদাহরণ
বাংলাদেশ মানবাধিকার কমিশনের পরিচিতি অনুষ্ঠান ও বেস্ট হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বনশ্রীতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ পি ভূঞাঁ স্টীল কর্পোরেশন চেয়ারম্যান পেয়ার আহমেদ ভুইয়া।
প্রধান অতিথির বক্তব্যে পেয়ার আহমেদ ভুইয়া বলেন,
“মানবাধিকার রক্ষা করা শুধু কমিশনের কাজ নয়, বরং আমাদের প্রত্যেকের দায়িত্ব। সমাজে অন্যায়, অবিচার, নির্যাতন বন্ধ করতে হলে প্রথমেই নিজের পরিবার ও পাশের মানুষদের প্রতি দায়িত্বশীল হতে হবে। আমি সবসময় চেষ্টা করি, আমার ব্যবসা ও কর্মক্ষেত্রে এমন একটি উদাহরণ তৈরি করতে, যাতে মানুষ বুঝতে পারে—সৎ ও মানবিকভাবে চলাই প্রকৃত উন্নয়ন।”
পেয়ার আহমেদ ভুইয়া আর বলেন, প্রতিটি মানুষের জন্মগত ও সাংবিধানিক অধিকার স্বাধীনভাবে ভোগ করার অধিকার। আজ ফিলিস্তিনের মানুষ নির্যাতিত হচ্ছে, চীনের উইঘুর মুসলিমরাও নির্যাতনের শিকার – এসবই মানবাধিকার লঙ্ঘন। আসুন, আমরা প্রথমে পরিবার, মহল্লা ও সমাজে দুর্বলদের ন্যায় ও মানবাধিকার দিতে শিখি। এই বীজই একদিন বড় গাছ হবে, তখন আর মানবাধিকার নিয়ে আলাদা গান গাইতে হবে না। অন্তত একজন ভালো মানুষ তৈরি করুন, এটাই হবে আসল মানবাধিকার।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ এনামুল হক। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর আর্কিড গার্ডেন, বনশ্রীতে। সন্ধ্যা ৬ টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে এই আয়োজন। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পেয়ার আহমেদ ভুইয়াকে “বেস্ট হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান করা হয়। তিনি তার এই সম্মাননা দেশের সব নিপীড়িত মানুষের প্রতি উৎসর্গ করেন।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি