ধামরাইয়ে ১৭ বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে ১৭ বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি ফিরোজ আলমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে তার নামে একটি হত্যা মামলা হয়। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়। আসামি ফিরোজ আলম ধামরাই পৌরসভার কায়েতপাড়া মহল্লার হাবিবুর রহমান ওরফে হাবির ছেলে এবং নিহত তৈয়বুর রহমান উপজেলার ধামরাই ইউনিয়নের শরীফবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, ১৭ বছর আগে ধামরাইয়ের কায়েতপাড়া সীমা হলের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফিরোজ আলম তৈয়বুর রহমানকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তৈয়বুর মারা যান। এরপর হঠাৎ করে আসামি ফিরোজকে আর এলাকায় দেখা যায়নি। পরে জানা যায় তিনি সৌদি আরব চলে গেছেন।
ফিরোজ আলম সেই সময় থেকেই সৌদি আরবে প্রায় ১৭ বছর থাকার পর গত ৬ মাস আগে দেশে ফেরেন। কিন্তু তার নামে ওই হত্যা মামলা রয়েই গেছে। তিনি ওই মামলার একজন ওয়ারেন্টভুক্ত আসামি। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালামপুর সাব-রেজিস্ট্রার অফিসের পাশ থেকে তাকে আটক করে ধামরাই থানা পুলিশ।
নিহত তৈয়বুর রহমানের ভগ্নিপতি সোহেল হোসেন বলেন, আসামি ফিরোজ আলম সম্পর্কে তৈয়বুরের খালাতো ভাই। ফিরোজের বাড়িও শরীফবাগ এলাকায়। কিন্তু পরে ফিরোজ পৌরসভার কায়েতপাড়া মহল্লায় বাড়ি করে বসবাস করেন। তৈয়বুরকে হত্যার পর ফিরোজ সৌদি আরবে চলে যান। দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফেরেন। তিনি ওই হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ফিরোজ আলম হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি ১৭ বছর আগে হত্যাকাণ্ড ঘটানোর পর সৌদি আরবে চলে যান। গত ৬ মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে তাকে কালামপুর বাজার সাব-রেজিস্ট্রার অফিসের পাশ থেকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ