ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২৫ বিকাল ৫:০

নেত্রকোণার মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. মোবারক হোসেন সাগর (২০) মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পাশ্ববর্তী বাহাম পশ্চিমপাড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডিত সাগর মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন নিয়ে প্রায়ই তার সঙ্গে মা মনোয়ারা বেগমের ঝগড়া হতো। ২০২২ সালের ২৪ অক্টোবর মা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই দিন বিকেলে ঘরের ভেতর প্লাস্টিকের দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে মাকে হত্যা করেন সাগর।

এ ঘটনায় মনোয়ারার ভাই ইউনুস মিয়া বাদী হয়ে মোবারক হোসেন সাগরকে আসামি করে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পিপি আবুল হাসেম আরও জানান, মামলাটিতে আদালতে ১০ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। সাক্ষ্য ও শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়