মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে আটক: ৯
মহেশখালীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ৯জন'কে আটক করেছে,মহেশখালী থানা পুলিশ। ২২জুলাই মঙ্গলবার থানা এলাকায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের আটক করা হয়।
আটকৃতরা হলেন,ছোট মহেশখালী ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সফি (৬৫), বড় মহেশখালী ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সুকুমার চন্দ্র দে (৪৯), হোয়ানক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান (২৫), বড় মহেশখালী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম (৬০), ছোট মহেশখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেম্বার মোহাম্মদ সেলিম (৫০), হোয়ানক ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহমত উল্লাহ (৪০), শাপলাপুর ইউনিয়নের যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক
নুরুল কাদের (৪৫), মাতারবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন (৫৩), মাতারবাড়ি ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য নুরুল আলম (৭১),
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের মহেশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
এ ব্যাপারে মহেশখালী থানার (ওসি) মঞ্জরুল হক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে মহেশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২
পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার
কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত