ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রামা প্রশাসক তরফদার সোহেল রহমানের অপসারণ দাবি সাধারণ সদস্যদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ৩:২৬

বিগত ১২ জানুয়ারি ২০২৫ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা হতে বাংলাদেশ রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর নির্বাচনের লক্ষ্যে উপ-সচিব তরফদার সোহেল রহমান-কে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অভিযোগ করেন, তিনি প্রশাসক হিসেবে নিয়োগের পর  সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্ট এসোসিয়েশনের সদস্যদের নিয়ে কোন সভা আহবান করেননি। এছাড়া সদস্যের মতামত দেওয়ার সুযোগ না দিয়েই গত পহেলা জুলাই হঠাৎ করেই নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করেন। যা সদস্যদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে। এটিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় বলে মনে করেন তারা। এছাড়া ব্রামা প্রশাসকের বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগও তুলে ধরেন সদস্যরা। যেখানে উল্লেখ করা হয়, গত ১৮ জুন ব্রামার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশাসক   সকল সদস্যদের প্রতি ৩০ শে জুন তারিখের মধ্যে চাদা পরিশোধ করতে বলেন এবং উক্ত তারিখের মধ্যে চাদা পরিশোধ না করলে সদস্যপদ বাতিল হওয়ার ক্ষেত্রে সংগঠনের ধারা ১০ এর উপধারা (ক) এর উল্লেখ করেন। পরবর্তীতে আবার একইগ্রুপে ১৫ জুলাই  তারিখে তিনি মেসেজ প্রদান করেন যে চাদা প্রদানের সময়সীমা ৩১ শে জুলাই, ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। কিন্তু এখানে লক্ষনীয় বিষয় এই যে, সংগঠনের নিয়মানুসারে সদস্যগণের চাদা প্রদানের নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ার পর তা বর্ধিত করার কোন প্রকার সুযোগ নেই। উক্ত সময়ের মধ্যে যারা চাদা পরিশোধ করতে ব্যর্থ হবেন তাদের সদস্যপদ বাতিল বলে গণ্য করা হবে, উক্ত সদস্যপদ পুনরায় ফিরে পাওয়ার কোন প্রকার সুযোগ নেই, তবে উক্ত সদস্যগণ চাইলে নতুন আবেদনের মাধ্যমে পুনরায় সদস্যপদ ফিরে পেতে পারেন। সেক্ষেত্রে গঠনতন্ত্রের ২৭ এর (খ) ধারা অনুযায়ী উক্ত সদস্যগণ সংগঠনের যোগদানের  ১২০ দিন সময়ের পূর্বে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।  ফলে ব্রামা প্রশাসক তরফদার সোহেল রহমানের  পক্ষপাতমূলক আচরনের অভিযোগ তুলে তাকে অপসারণে গণস্বাক্ষর করেছেন সংগঠনের সদস্যরা। এবং এ বিষয়ে একটি আবেদন গত ২২ জুলাই বাণিজ্য মন্ত্রাণালয়ের সচিব বরাবর জমা দিয়েছেন সাধারণ সদস্যরা।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)