কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
যশোরের কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক। বাংলাদেশ শিশু একাডেমি, কেশবপুর উপজেলা সংগীত বিভাগের প্রশিক্ষক ও পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং পাঁজিয়া “কণ্ঠস্বর”-এর পরিচালক কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতা বারীন্দ্র নাথ ব্যানার্জী (৭৪) গত বুধবার (২৩ জুলাই-২৫) আনুমানিক ১০.৩০ মিনিটের সময় খুলনা সিটি মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বর্গীয় পিতা
দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। ওই দিন বিকেলে বেতি খোলা বড় বাগ মহাশ্মশানে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।
এমএসএম / এমএসএম
উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হায়দার আলী আকন্দ
খালিয়াজুরীতে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক ৩
কুড়িগ্রামে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত
রায়গঞ্জে সমবায় দিবস পালিত, পুরস্কার পেল তিন সমিতি ও এক সমবায়ী
ধামরাইয়ে টানা তিন রাতে তিন বাসে আগুন
সাংবাদিক তুরাব হত্যা মামলায় কোতোয়ালি থানার সাবেক ওসি গ্রেপ্তার
মগড়া নদী খননে উচ্ছেদ আতঙ্ক ও অর্থ অপচয়ের অভিযোগ
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি
সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী
কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী