ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নারীর প্রতি বৈষম্য দূরীকরণে অক্সফামের কর্মশালা


কমলনগর প্রতিনিধি photo কমলনগর প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২৫ বিকাল ৬:১

নোয়াখালী সদর উপজেলার দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে নারীর প্রতি বিদ্যমান বৈষম্য দূরীকরণ নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছে অক্সফাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে নোয়াখালীর আন্ডারচর ইউনিয়ন পরিষদ কনফারেন্স রুমে কমিউনিটি সদস্য, স্টেকহোল্ডার, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফামের প্রতিনিধি, সাংবাদিক এবং ডেভেলপমেন্ট কোডেক সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীদের আলোচনায় উঠে আসে নোয়াখালীসহ সারা দেশের নারী বৈষম্য এবং নারীদের নিয়ে কমিউনিটির বিভিন্ন ভূমিকার কথা। আলোচনায় গুরুত্ব দেওয়া হয় যে, আন্ডারচরের প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের প্রথমেই নিজেদের জন্য এগিয়ে আসতে হবে, নিজেকে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। নিজের মাতৃত্ব, সন্তান ও সংসারকে নিজের তাগিদে টিকিয়ে রাখতে হবে, কারণ এগুলোর মূল কারিগর নারী নিজেই। এগুলো নারীর আবেগ ও নিজস্ব সম্পত্তি, যা নারীকে পরিপূর্ণ করে তোলে। পুরুষেরা এসবের অংশীদার হলেও নারীই এগুলো লালন করে। তাই নারীদের এমন অবস্থানে যেতে হবে, যেন পুরুষেরা চাইলেই তাকে অবজ্ঞা করতে বা কোনো ধরনের হুমকি-ভয় দেখাতে না পারে। আমাদের দেশে অনেক নারী এখনো মুখ বুজে অনেক কিছু মেনে নেয় এবং অত্যাচার সহ্য করে, তাদের ভেতরের কথা মুখ ফুটে বলতেও পারে না। এই অবস্থা থেকে নারীদের বেরিয়ে আসতেই হবে। তবে, নারী স্বাধীনতার নামে বা নারী অধিকারের নামে এমন কিছু করা যাবে না, যা নারীদের আত্মসম্মানকে পদদলিত করে।

আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন অক্সফাম বাংলাদেশ পিএম মো. কামাল হোসেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম, এবং কমিউনিটি লিডারশিপের শারমিন আক্তার প্রমুখ।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার

সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা

বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি

রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান

কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা

সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন

মানিকগঞ্জে চরাঞ্চল থেকে আবারো রাছেল ভাইপার উদ্ধার