ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

'৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫' এ বিশেষ সম্মাননায় ভূষিত হলেন লেখক রিফাত মাহবুব সাকিব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ২:০

রূপালী বিকেলে জমকালো আয়োজনে সোনালী আলোক সজ্জায় সজ্জিত সাংস্কৃতিক সন্ধ্যায় '৭১ মিডিয়া ভিশন'-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পালিত হলো '৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড এবং কালচারাল প্রোগ্রাম-২০২৫'। ৭১ মিডিয়া ভিশন দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করে। চলচ্চিত্র শিল্পকলায় বিশেষ অবদান রাখার জন্য ডোকো ফিল্ম মেকার ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা ও পদক গ্রহণ করেন বিশিষ্ট ব্যাংকার, লেখক, গবেষক, ফিল্ম মেকার ও সমাজ সংস্কারক রিফাত মাহবুব সাকিব।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫:৩০টায় রাজধানীর মালিবাগ এলাকার স্কাই সিটি (৪ স্টার) হোটেলে '৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫' আয়োজিত হয়। সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন আর.কে.রিপন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ফলিত বিভাগের প্রাক্তন বিচারপতি মো. জয়ন্ত আবেদিন। প্রধান আলোচক হিসেবে বিশেষ বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকুমার বড়ুয়া। চেয়ারপারসনের বিশেষ বক্তব্য রাখেন ৭১ মিডিয়া ভিশনের প্রধান উপদেষ্টা ও সাবেক তথ্য সচিব, বিটিআরসি-এর চেয়ারম্যান সৈয়দ মার্গুব মুর্শেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের হামিদা খানম, জাসাস কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি অধ্যাপক ড. রেজাবুদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথির বিশেষ বক্তব্য রাখেন এনটিভি'র পরিচালক নূরুদ্দীন আহমেদ, কেন্দ্রীয় জাসাসের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য মো. লিয়াকত আলী, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. এম.এ.সাত্তার, বিশিষ্ট গায়ক রবি চৌধুরী, এবং ইভেন্ট সিটি'র সিইও মো. হাসান একরাম আহমেদ। স্বাগত বক্তা ছিলেন ৭১ মিডিয়া ভিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর হোসেন ঈসা। অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন বিটিভি ও এটিএন বাংলার ব্রডকাস্ট জার্নালিস্ট ও প্রোগ্রাম উপস্থাপক তানয়া আফরিন।

বিশিষ্ট ব্যাংকার, লেখক, গবেষক, ফিল্ম মেকার ও সমাজ সংস্কারক রিফাত মাহবুব সাকিব তার বক্তব্যে বলেন, "বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের অনেক শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও বেদনার্ত হয়েছি। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো জাতি আজ শোকে মুহ্যমান। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন নিহতদের শাহাদাতের মর্যাদা এবং জান্নাতুল ফিরদৌস নসিব করেন। সেইসঙ্গে শোকার্ত পরিবারগুলোকে আল্লাহ ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।" তিনি তার খ্যাতিসম্পন্ন পদকটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের উৎসর্গ করেন।

তিনি আরও বলেন, "একটি শিক্ষাপ্রতিষ্ঠান— যেখানে একটি শিশু, কিশোর কিংবা তরুণ তার শিক্ষা, বিকাশ ও নিরাপত্তা নিয়ে আশাবাদী হয়ে উঠে; সেই পরিবেশে এমন ভয়াবহতা কখনো কাম্য নয়। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। তাই আমাদের উচিত বিমান প্রশিক্ষণ কেন্দ্র ও ফায়ারিং স্পট স্কুল-কলেজ ও জনগণের লোকারণ্য থেকে দূরে তৈরি করতে হবে। তাহলেই জনগণ পাবে নিরাপত্তা এবং তরুণত্ব পাবে ভবিষ্যৎ। আমরা একটি শান্তি ও নিরাপদ সম্পূর্ণ বাংলাদেশ গড়তে চাই।"

এমএসএম / এমএসএম

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন

খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী