অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ
সংবাদ শিরোনাম
অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ পতিত স্বৈরাচার সরকারের আমলের বিসিআইসির সার ডিলার সিন্ডিকেট ভাঙ্গতে পারলেই সার ব্যবস্থাপনা সঠিক গতি ফিরে আসবে অবৈধভাবে জমি লিজ দিয়ে কোটি টাকা প্রকৌশলী রফিকুল ইসলামের পকেটে ফিরেছেন প্রসূনের বাবা, কোথায় ছিলেন বলছেন না বিআইডব্লিউটিএ-তে দুর্নীতি: প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী : জ্বালানি উপদেষ্টা আবু সাঈদ হত্যা : চার আসামি ট্রাইব্যুনালে সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিসরা
প্রচ্ছদ
জাতীয়
অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ
#
নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই, ২০২৫, 3:53 PM
news image
রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী কাচামালের আড়ৎ এর একাংশ অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই ২৫) সকাল ১০ টায় শাহ্আলী বাগদাদী মাজার শরিফের পিছনে শহিদ বুদ্ধিজীবী কবর স্থান গেট সংলগ্নে 'সুলতানুল শাহ্ আলী বাগদাদী আড়ৎ মালিক ব্যবসায়িক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মিরপুরের ঐতিহ্যবাহী কাচামালের আড়ৎ ঢাকা শহরে অতিমাত্রায় সু-পরিচিত। উক্ত আড়ৎ ব্যবসায়ে-রত সুলতানুল শাহ্ আলী বাগদাদী আড়ৎ মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ যাহার গভঃ রেজী: নং-০০১১২/২৩ এর সদস্যগণ দীর্ঘদিন যাবত শান্তিপূর্নভাবে দেশীয় ফল ফলাদি মরিচ, পিয়াজ, আদা, রসুন, আলুর আড়ৎদারী করে আসছে। উক্ত আড়ৎ এর ভূমি যথাযথভাবে মাজার কর্তৃপক্ষ কর্তৃক নন জুডিশিয়াল স্টাম্পের মাধ্যমে উচিৎ বাজার দর অনুযায়ী চুক্তিবদ্ধ হয়ে বরাদ্দপত্র মোতাবেক ব্যবসা করে প্রতিদিন ধার্য্যকৃত মাটি ভাড়া রশিদ মূলে জমা দান করে আসছে। গত ১৭/০৭/২০২৫ ইং তাং জেলা প্রশাসক ঢাকার স্বাক্ষর যুক্ত সাদা কাগজে সিল সাপ্পর ব্যাতিত কাগজে লিখে গণ বিজ্ঞপ্তি টানিয়ে মাজার কর্তৃক মাইকিং করে বিজ্ঞপ্তিতে দিনক্ষন উল্লেখ না করে নোটিশ টাঙ্গিয়ে দেয়। উক্ত নোটিশ পেয়ে সমিতির পক্ষে কোষাধ্যক্ষ মোঃ সেন্টু বিজ্ঞ ১ম সহ: জজ আদালত ঢাকা, দেওয়ানী মোকদ্দমা নং ২৬৯/২৫ দায়ের করে, তাং-২২/০৭/২০২৫ ইং যাহা নিষেধাজ্ঞার মামলা। উক্ত মামলা চলমান অবস্থায় যাতে ব্যবসায়ীদের কোন উচ্ছেদ ও হয়রানী করতে না পারে সে লক্ষে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভে সুলতানুল শাহ্ আলী বাগদাদী আড়ৎ মালিক ব্যবসায়িক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল কাদের রিপনের সভাপতিত্বে ও আড়ৎদার ব্যবসায়ী এনামুল হক মৃধার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক এখলাছ, কোষাধ্যক্ষ সেন্টু, তপন ভুইয়া, আকতার, আনোয়ার, মিন্টুসহ ব্যাবসায়িক ও আড়ৎদারগন।
এমএসএম / এমএসএম
বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ
জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি
ফায়ারের ডিজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২
সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের
প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে
‘সংরক্ষিত আসনের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’
সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত
পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের