মোহনগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
নেত্রকোণার মোহনগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ মো. আরিফুল ইসলাম আরিফ (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (২৮ জুলাই) সকালে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটক আরিফ উপজেলার বড়কাশিয়া গ্রামের মো. শামছুল আলমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে পৌরশহরের পাথরঘাটা এলাকা থেকে শনিবার রাতে অভিযান চালিয়ে আরিফকে ১০ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দিয়ে রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত