ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে এনসিপির মন্তব্যে যুবদলের প্রতিবাদ মিছিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৭-২০২৫ রাত ১০:৩

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর মন্তব্যের প্রতিবাদ করেছে মোহাম্মদপুর থানা যুবদল। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার ৩২ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মেহেদি হাসান রুবেলের নেতৃত্বে যুবদলের কর্মীরা এই প্রতিবাদ মিছিল করে।

উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবরের জন্ম ১০ অক্টোবর ১৯৫৮ সালে নেত্রকোনা জেলায়। তিনি একজন বাংলাদেশি বিএনপির রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।

সম্প্রতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠানে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুর যুবদল সোমবার বিকেলে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় একটি প্রতিবাদ মিছিল করে। সেখানে প্রায় শত শত নেতাকর্মী অংশগ্রহণ করে। প্রতিবাদ মিছিলটি মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা ঘুরে আল্লাহ করিমের সামনে শেষ হয়। এসময় নেতাকর্মীরা বলেন, "একজন সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এনসিপির নেতাদের এভাবে মন্তব্য মেনে নেওয়া হবে না। বাবর একজন প্রবীণ নেতা, গণমানুষের নেতা। তাঁকে ঘিরে এসব মন্তব্য আমরা মানতে পারি না। তাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"

এসময়, ৩২ নং যুবদলের আহ্বায়ক মেহেদি হাসান রুবেল ছাড়াও আরো উপস্থিত ছিলেন, নেত্রকোনার কৃতি সন্তান মোহাম্মদপুর থানা ছাত্রদল এর সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন নিলয় ও সাবেক ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল এর যুগ্ন সাধারন সম্পাদক আলামিন, মোহাম্মদ রিপন, ও শরিফুল আলম মাসুম সাবেক মহানগর উত্তর যুবদল এর আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং নেত্রকোনা জেলার মোহাম্মদপুরে বসবাস নেতা কর্মী সহ প্রমূখ।

এমএসএম / এমএসএম

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন

খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী