মোহনগঞ্জে ব্যবসায়ীর গ্যাস সিলিন্ডার চুরি, আটক ২
নেত্রকোণার মোহনগঞ্জে ব্যবসায়ীর গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।এরআগে সোমবার রাতে পৌরশহরের দেওথান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, পৌরশহরের দেওথান গ্রামের শহিদ মিয়ার ছেলে সজিবুল হক রব্বানি (২৫) ও মাইলোড়া এলাকার বাবুল মিয়ার ছেলে নির আলম (২৩)।
মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরশহরের দেওথান এলাকায় নিজ বাড়িতে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন নাসরিন আক্তার পারুল নামে এক নারী। গত রবিবার দুপুরে কিছু গ্যাস সিলিন্ডার বাড়িতে নিয়ে আসেন তিনি। গাড়ি থেকে রাস্তায় সিলিন্ডারগুলো নামিয়ে এক এক করে ঘরে নিতে থাকেন। এক পর্যায়ে দেখেন সেখান থেকে তিনটি সিলিন্ডার চুরি হয়ে যায়। এ বিষয়ে পরদিন থানায় মামলা করেন ওই নারী। ঘটনা তদন্তে নামেন থানার এসআই রবিউল আওয়াল। পরে রহস্য উদঘাটন করে সোমবার রাতে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাদের দেওয়া তথ্যে চুরি যাওয়া তিনটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী মোহনগঞ্জ থানার এসআই রবিউল আওয়াল বলেন, তদন্তে গিয়ে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। এতে ওই দুজনকে একটি অটোরিকশায় করে গ্যাস সিলিন্ডারগুলো নিয়ে যেতে দেখা যায়। পরে সোমবার রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়। তারা গ্যাস সিলিন্ডারগুলো উপজেলা পরিষদের সামনের একটি দোকানে বিক্রি করেছেন বলে জানায়। পরে ওই দোকান থেকে গ্যাস সিলিন্ডারগুলো উদ্ধার করা হয়।
এসআই রবিউল আওয়াল বলেন, আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার