জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে রাণীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে নওগাঁর রাণীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঘোষগ্রাম পীর কফিলিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এছাড়া ওই বিদ্যালয়ের এসএসসির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং গাছের চারা রোপণ করা হয়েছে।
নওগাঁ ¯স্বাস্থ্য বিভাগের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,নওগাঁ জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন,নওগাঁ মেডিকেল কলেজের অধ্যাপক ডা: মো: মুক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন,রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান। এছাড়া অন্যদের মধ্যে নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহŸায়ক আমিনুল ইসলাম বেলাল,রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন এবং জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নওগাঁ জেলার যুগ্ন সমš^য়ক রাফি রেজুয়ান প্রমূখ।
আয়োজকরা জানান,ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকে দুপুর পর্যন্ত নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৬জন চিকিৎসক প্রায় ৬০০জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন।এছাড়া ওই বিদ্যালয়ের গত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সংবর্ধনা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণ করা হয়।
মোঃছাইফুল ইসলাম শাহীন
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে