ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

রাণীনগরে নিম্ন অঞ্চল ভারিবর্ষণে পানির নিচে তলিয়ে গেছে রোপা-আমন ধান


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ১২:২৭

নওগাঁর রাণীনগরে কয়েক দিনের  বৃষ্টিপাতে সদ্য রোপণ কৃত রোপা-আমন ধান পানির নিচে  তলিয়ে গেছে । এই মৌসুমে রাণীনগরে প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে ৫হাজার হেক্টর জমিতে ধান রোপন  করা হয়েছে।  বৃষ্টির কারণে জমিতে  অধিক পরিমাণে পানি থাকায়  কৃষকরা জমিতে ধান রোপন করতে পারছে না। যে পরিমান ধান লাগানো হয়েছে  নিম্ম্অঞ্চলে রোপন করা  ধানগুলো  পানিতে তলিয়ে গেছে । তবে কৃষি বিভাগ বলছে ধান নষ্টের কোন আশংকা নেই। ঢলের পানি নেমে গেলে ধান ¯স্বাভাবিক গতিতে বড় হতে থাকবে। আষাঢ়ের বৃষ্টিতে  উপজেলার ৮টি ইউনিয়নের মাঠে মাঠে রোপা-আমন ধান লাগানোর জন্য কৃষকরা জমিতে  হাল চাষ করে ধান রোপনের জন্য জমি প্রস্তত করেছে। ইতিমধ্যে প্রায় ৯শ’ হেক্টর বীজতলা তৈরি।  জানা যায় , চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১৯হাজার হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ইতি মধ্যে প্রায় ৫হাজার হেক্টর জমিতে ধান লাগানো শেষ হয়েছে।  আগাম জাতের ধান ব্রি ধান ৯০, বিনা ১৭, ব্রি ৭৫, ¯স্বর্ণা-৫, পাইজামসহ বিভিন্ন জাতের ধান লাগাচ্ছে কৃষকরা। উপজেলার ভবাণীপুর গ্রামের আব্দুল জলিল বলেন, চলতি রোপা-আমন মৌসুমে কিছুটা আগে আমি  ৫বিঘা জমিতে ধান লাগায়ছি। কয়েক দিনের বৃষ্টিতে  আমার ধানের জমি পানির নিচে  তলিয়ে গেছে। রাণীনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, চলতি মৌসুমে প্রায় ১৯হাজার হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। প্রায় ৯শ’ হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে। ইতিমধ্যে ৫হাজার হেক্টর জমিতে রোপা-আমন ধান লাগানো হয়েছে। বৃষ্টির কারণে কয়েকটি ইউনিয়নের নিম্নঅন্ঞলে কিছু ধান  পানির নিচে তলিয়ে গেলেও  পানি নেমে যাওয়ার সাথে সাথে ধান ¯স্বাভাবিক গতিতে বড় হতে থাকবে। নষ্টের কোন আশংকা নেই বলছেন এই কর্মকর্তা। 

এমএসএম / এমএসএম

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২

গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত