ধামরাইয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল
ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী ও সেবনকারী মেম্বার মো. মামুন হোসেনের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মন্সিরচর নিকলা চৌরাস্তায় এ বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
বিক্ষোভ মিছিলে নিকলা জেএস উচ্চ বিদ্যায়লের প্রধান শিক্ষক আওলাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সিকদার, যুবলীগ নেতা আসলাম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুজ্জামন হেলাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনিসুর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, চৌহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. দেলুয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন প্রমুখ।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারী ভূমিসদ্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ মেম্বার মো. মামুন হোসেনের নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ। এক শিক্ষকসহ ১২ জনের বিরুদ্ধো মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করছে। আমরা এ নির্যাতন থেকে প্রর্রিতাণ চাই এবং মামুন হোসেন মেম্বারের শাস্তি চাই।
পরিশেষে বিক্ষোভকারীরা মামুন মেম্বারের নির্যাতন থেকে রেহাই পেতে প্রসাশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেভ কামনা করেন।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ