ব্ল্যাড ডোনেট সোসাইটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
‘যদি হই রক্তদাতা, জয় করব মানবতা, রক্ত দিন জীবন বাঁচান’ এ স্লোগানকে সামনে রেখে নান্দাইল নরসুন্দা ব্ল্যাড ডোনেট সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী রক্তদানের বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের মো. মিজানুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও ব্ল্যাড ডোনেট সোসাইটির প্রধান উপদেষ্টা আলহাজ জালাল উদ্দিন মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মো. আনিসুজ্জামান সরকার অনিক আজিজুর রহমান কবির, ফজলুল হক বাবুল, হাবিবুল্লাহ রতন, মোতাহার হোসেন, মনির হসেন শুভ, এমএ সালাম, সাদেক ফরাজী, মো. রফিকুল ইসলাম শাহীন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নান্দাইল নরসুন্দা ব্ল্যাড ডোনেট সোসাইটি গাজীপুর মহানগরীতে এমন একটি সুন্দর সংগঠন পরিচালনা করে আসছে, যা দেখে আমি খুবই অভিভূত এবং আমি নান্দাইলের সকল যুবককের এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড পাশে থেকে সহযোগিতা করব। এ সময় সকল স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আগামী দিনগুলোতে তাদের সেবার কার্যক্রম ধারাবাহিক পরিচালনা করে মানবসেবায় নিয়োজিত থেকে একটি সুন্দর সোনার বাংলা গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এমএসএম / জামান
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান