ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠনের দাবিতে মানববন্ধন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৭-৯-২০২১ রাত ৮:২

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটর সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকুকে সভাপতি করে অবিলম্বে ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠনের দাবিতে মানববন্ধন ও মিছিল হয়েছে। বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের শিবরামপুরে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে কোতোয়ালি থানা বিএনপির সহ-সভাপতি মো. জিন্নাহ সিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন- মাচ্চর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জমাদ্দার, প্রচার সম্পাদক আব্দুর রব শেখ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শান মুন্সি, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, শ্রম বিষয়ক সম্পাদক ইব্রাহিম মাহমুদ সিটু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল খান লালন, যুবদল নেতা ইয়াকুব আলী সোহেল, কবির আহমেদ প্রমুখ।

বক্তাগণ বলেন, ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর ফরিদপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্তির পর দীর্ঘ প্রায় দুই বছরেও কমিটি গঠন করা হয়নি। ফলে বিএনপির নেতাকর্মীরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। দলীয় কর্মসূচি পালনে সমস্যা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট দলকে গতিশীল করতে তারা মাহবুবুল হাসান পিংকুকে সভাপতি করে ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠনের জোর দাবি জানান। 

বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততার উল্লেখ করে তারা বলেন, রাজনৈতিক জীবনের শুরু থেকেই মাহবুবুল হাসান পিংকু বিএনপির রাজনীতিতে জড়িত। আন্দোলন সংগ্রামে দলের রাজনীতিতে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেন। চলমান করোনাকাল ছাড়াও সব সময় তিনি সাধারণ মানুষের দুর্যোগ-দুর্বিপাকে তাদের পাশে থাকেন। তৃণমূলেও তার জনসমর্থন রয়েছে।

জামান / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা