জামগড়া আর্মি ক্যাম্প পরিচালিত অভিযানে কিশোর গ্যাং সহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে
আশুলিয়া, জামগড়া, রূপায়ণ, ভাদাইল এলাকায় একটি আর্মি ক্যাম্পের অভিযানে ছাত্র হত্যা মামলার আসামি, একাধিক অস্ত্র মামলার আসামি, চাঁদাবাজি, মাদক, চুরি ও ছিনতাই এ জড়িত কিশোর গ্যাং সহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে ।
রাতভর পরিচালিত এই অভিযানে গ্রেফতার হয় জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার উপর হামলা ও গুলি বর্ষণকারী মোঃ আলামিন মন্ডল, ৩/৪টি অস্ত্র মামলার আসামি জুনায়েদ হাসান জুনু, কিশোর গ্যাং সদস্য রোমান ইসলাম, মোঃ স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন, ইয়ামিন হোসেন ও নুরুল হক । এই চক্রটি দীর্ঘদিন ধরে আশুলিয়া, জামগড়া ,ভাদাইল সহ পার্শ্ববর্তী এলাকায় মাদক, অবৈধ অস্ত্র সরবরাহ, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া ইত্যাদির মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণের আতঙ্কে পরিণত হয়েছিল । তাদের কর্মকাণ্ডে এলাকা জুড়ে কিশোর গ্যাং সংস্কৃতি মাথাচাড়া দিয়ে উঠেছিল ।
এই অভিযানে আনুমানিক ২০ টির অধিক ধারালো দেশিও অস্ত্র, পাঁচটি মোবাইল সহ ১০ টি মোবাইল সিম, চোরাইকৃত দুইটি মোটরসাইকেল, বিভিন্ন মাদকদ্রব্য এবং ইলেকট্রিক শকার জব্দ করা হয় । জব্দকৃত অস্ত্র এবং অপরাধীদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় ।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ