মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নেত্রকোণার মোহনগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের টেংগাপাড়া এলাকা থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার টেংগাপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রাব্বি আহমেদ সুমন (২৮), ৪নং মাঘান সিয়াধার গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আবুল কাশেম (২৯) ও খালিয়াজুরী উপজেলার সাতগাঁও এলাকার শাহানুর আলম পাঠানের ছেলে দুর্জয় পাঠান (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদে গতকাল রবিবার রাতে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় রাব্বি আহমেদ সুমনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়ির একটি কক্ষে ওই তিনজনকে পেয়ে তাদের শরীর তল্লাশি করা হয়। এসময় সুমনের কাছে ৮১ পিস, কাশেমের কাছে ১৯ পিস ও দুর্জয় পাঠানের কাছে ২০ পিসসহ মোট ১২০ পিস ইয়াবা পায় পুলিশ। পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত