পানি উন্নয়ন বোর্ডে নতুন অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) হিসেবে যোগদান
প্রকৌশলী মো. মাহবুবুর রহমান গত ৩ আগস্ট, ২০২৫ তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) পদে যোগদান করেছেন। এই পদে যোগদানের পূর্বে তিনি রংপুরস্থ উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী (পুর) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৯১ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং প্রধান প্রকৌশলী পদে বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে তিনি থাইল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ইতালিতে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়ে অর্জিত জ্ঞান বোর্ডের কার্যক্রমে অত্যন্ত সফলতার সাথে প্রয়োগ করেছেন। প্রকৌশলী মো. মাহবুবুর রহমান ১৯৬৭ সালে কুড়িগ্রাম জেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (IEB) এর আজীবন সদস্য।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি