ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকী ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের র‍্যালি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৮-২০২৫ বিকাল ৭:২৮

বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকার উত্তরায় একটি বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উত্তরার দিয়াবাড়ীতে এই র‍্যালির আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ এফ এম মফিদুল ইসলামের নেতৃত্বে এই র‍্যালিতে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‍্যালিতে এ এফ এম মফিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, "অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই দিনটি আমরা পেয়েছি, কিন্তু আমরা শঙ্কিত। আমরা যে লক্ষ্যে দেশ এগিয়ে নিতে চেয়েছিলাম, সেই লক্ষ্যে কতটুকু পৌঁছাতে পেরেছি?" তিনি উপদেষ্টাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে বলেন, মাইলস্টোন কলেজের ট্র্যাজেডিতে উপদেষ্টারা না এলেও তারা খেলা দেখতে মিরপুর যেতে পারেন। তিনি পিআর পদ্ধতি নিয়েও তাদের প্রস্তুতির বিষয়ে শঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, "নির্বাচন পেছানোর জন্য যারা ষড়যন্ত্র করছে, তারা এ দেশের ভালো চায় না। আমরা চাই ঐক্য, যাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই এক থাকতে পারি।"

নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি জোটবদ্ধভাবে নির্বাচন করবে নাকি এককভাবে, তা এখনই বলা যাচ্ছে না, তবে সময় মতো সবাইকে জানানো হবে। এই ছাত্রনেতা আরও বলেন, একটি মহল নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র করছে, যা দেশকে আরও পিছিয়ে দেবে। তিনি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)