ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

গলাচিপায় জাল ও সামুদ্রিক মাছসহ ১৫ জেলে আটক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-৮-২০২৫ বিকাল ৫:৬

পটুয়াখালীর গলাচিপায় সামুদ্রিক মাছ আহরণে অবৈধ ট্রল ডোর উইন্ড মেশিন ফিশিং বোট, অবৈধ জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১৫ জেলেকে আটক করেছে চর মোন্তাজ ফাঁড়ির নৌ-পুলিশ। 

গতকাল ৫ আগষ্ট রাত আনুমানিক সোয়া ১০ টার সময় চরবিশ্বাস ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে গলাচিপা ও রাঙ্গাবালী মৎস্য অফিসের যৌথ অভিযানে এফবি মায়ের আশীর্বাদ নামের একটি ফিশিং বোট যার মূল্য ১৫ লাখ ৯০ হাজার, ফিশিং বোটের মেশিন ৪১৭ এইচপি যার মূল্য ৫ লাখ, ৬ টি ট্রয়নেট যার মূল্য ৪ লাখ ৫০ হাজার, ৪০ টি লাল সূতার জাল যার মূল্য ৪ লাখ, ১ শত ২০ মন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ যার মূল্য ২ লাখ ৫০ হাজার ও ৫ ব্যারেল ডিজেল যার মূল্য ১ লাখ ১০ হাজারসহ সর্বমোট ৩৩ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো, মোঃ হান্নান (৩২), মোঃ মোস্তফা (৪০), মোঃ সালাউদ্দিন (৩৫), মোঃ আকবর (৩৩), মোঃ সুজন মাধবর (৪০), মোঃ বেল্লাল (৩৬), আবুল কালাম (৫০), আব্বাস (৩০), সুমন মোল্লা (২৬), জাহাঙ্গীর আলম (৫৫), মোঃ মিরাজ (২৬), মোঃ নুরনবী (২৯), আব্দুল মালেক (৫০), আক্তার আলী (২২) ও মোঃ ইয়াছিন (৫০)। গ্রেফতারকৃত সবাই ভোলা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বাদী হয়ে সামুদ্রিক মৎস্য আইন ২০২০ এর ২৮/৫১ ধারায়  গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে তিনি জানান, সামুদ্রিক মাছ আহরণে সামুদ্রিক আইন মেনে জেলেদের মাছ আহরণ করতে হবে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩

গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক

বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস

জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া

বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক

বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল

লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’

নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু

আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ