ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মোহনগঞ্জে নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৫ বিকাল ৫:৭

নেত্রকোণার মোহনগঞ্জে ধলাই নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার (৬ আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে ডুবে যাওয়া ওই বাল্কহেডের ভেতর থেকেই তাদের লাশ উদ্ধার করা হয়। 

এরআগে গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছেঁছরাখালী বাজারের পাশে ধলাই নদীতে ওই বাল্কহেডটি ডুবে যায়। 

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই শ্রমিক হচ্ছেন, জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)। 

ওসি আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে চেষ্টা শুরু করেন। পরে ধোবাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী দল এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। এছাড়া পুলিশের সদস্যরা সার্বক্ষণিক তাদের সাথে উদ্ধার কাজে যুক্ত ছিলো। অবশেষে ড্রেজার দিয়ে বাল্কহেডের ভেতরে থাকা বালু সরানো হয়। পরে বালুর নিচে ওই দুইজনকে পাওয়া যায়। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে জেলার পূর্বধলা থেকে একটি বালুবাহী  নৌযানটি মোহনগঞ্জের আদর্শনগর যাচ্ছিল। নৌযানটি কাছাকাছি পৌঁছালে ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। এসময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাতরে তীরে উঠে আসতে সমর্থ হন। অপর দুইজন নিখোঁজ হন।  

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়