মিরপুরে আইন শৃঙ্খলা বজায় রেখেছেন ওসি সাজ্জাদ রোমান
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান তার কর্মদক্ষতার মাধ্যমে মিরপুরে আইন শৃঙ্খলা সফলভাবে বজায় রেখেছেন। সম্প্রতি তিনি তথ্য প্রযুক্তির সহায়তায় ১৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। অতি দ্রুত হারানো ফোন ফিরে পেয়ে খুশি হওয়া মালিকেরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মিরপুর মডেল থানার ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও, ৬ জুলাই আধিপত্য ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতার নেতৃত্বে একদল কিশোর ১৪ বছর বয়সী কিশোর মো. জুবায়েরকে নির্মমভাবে নির্যাতন করে। পরের দিন, চাঁদাবাজির একটি মামলার ঘটনায় চারজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন তাবিদ, মো. মিন্টু মিয়া, মো. রতন মিয়া ও মো. ইসমাইল হোসেনকে জিম্মি করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে, এবং ৫ মিলিয়ন টাকা আদায় করে। পুলিশ তাদের দ্রুত গ্রেপ্তার করে। ১ আগস্ট কল্যাণপুর নোটুন বাজার থেকে কুখ্যাত চাঁদাবাজ মো. উজ্জল রহমানকে এবং ২০ হাজার টাকা চুরির অভিযোগে মাদক কারবারি আলী রাজকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, আলী রাজ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।
সাজ্জাদ রোমান তার এই কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাচ (২০২৫) পুরস্কার লাভ করেন। তিনি ২০২৪ সালের ৯ অক্টোবর তদন্ত কর্মকর্তা হিসেবে মিরপুর মডেল থানায় যোগদান করেন এবং ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ পান। কর্মজীবনে ২০০৫ ব্যাচে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পেয়ে নরসিংদীর শিবপুর থানা থেকে তিনি তার কর্মজীবন শুরু করেন। তিনি জামালপুর জেলা সদরের নোয়াপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আমির খসরু একজন সফল ব্যাংক কর্মকর্তা ছিলেন। তার মায়ের নাম সাজেদা বেগম। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। তার স্ত্রীর নাম জান্নাত এবং তাদের ৫ বছর বয়সী ছেলের নাম সিয়াদ বিন সাজ্জাদ।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান