আওয়ামী লীগের নেতা বিএনপির মিছিলে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে আটক
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় ‘বিজয় র্যালি’ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এসময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগের এক নেতাকে বিএনপির মিছিল থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি'র সদস্যরা। ওই নেতার নাম নূরুল হক। তিনি মোহাম্মদপুর থানার ৩২ নং ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতির দায়িত্ব পালক করে এসেছিলেন দীর্ঘদিন যাবত। স্থানীয় সূত্রে জানা গেছে, এই নুরুল হক দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের স্বশাসন আমলে ৩২ নং ওয়ার্ডে শ্রমিক লীগের দায়িত্ব পালন করে এসেছিলো কিন্তু গত বছরের ৫ আগস্ট দেশের পটপরিবর্তন হলে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ভোল পাল্টে বিএনপি হয়ে গেছে। তাদের মতো নুরুল হকও একজন। এরা আওয়ামী লীগের সময় সুবিধা নিয়েছে এখন বিএনপির ভেতর ঢুকেও নতুন করে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র্যালি শুরু হয়। এরপর এটি নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন, প্রেস ক্লাব ও মৎস্য ভবন অতিক্রম করে শাহবাগে গিয়ে শেষ হয়। এসময়ে আওয়ামী লীগের একাধিক কর্মীরা বিএনপির মিছিলে যোগ দেয়। এদের মধ্যে নুরুল হকও একজন। আওয়ামী লীগ থেকে বিএনপির মিছিলে যোগ দিয়েও শেষ রক্ষা হয়নি নুরুল হকের।
এই শ্রমিক লীগের নেতার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রয়েছে। সি. আর, মামলা নং- (৫৫৭/২০২৪) এই মামলার ধারা উল্লেখ্য করা হয়েছে ৩০২/১০৯/৩৪ পেনাল কোড। যেহেতু মোহাম্মদপুর থানায় নুরুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে সেক্ষেত্রে তাঁকে কোথায় রেখেছে এবিষয়ে মোহাম্মদপুর থানার একাধিক বার ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে, থানা-পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি