ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

পুলিশের ওপর হুমকি নয়, কৌশলগত কারণে বকাঝকা: ওজিয়ার রহমান


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ২:৩৫

পুলিশকে হুমকি দেওয়ার ভাইরাল ভিডিও এবং তা নিয়ে আলোচনা-সমালোচনা ও মামলার পরিপ্রেক্ষিতে দল থেকে বহিষ্কৃত কেশবপুরের জামায়াত নেতা অ্যাডভোকেট ওজিয়ার রহমান আজ শনিবার (৯ আগস্ট) সকালে ফেসবুক লাইভে এসে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, পুলিশের ওপর হুমকি নয়, বরং ছাত্রদলের নেতাকর্মীদের সরিয়ে দিয়ে দুজন যুবককে বাঁচানোর জন্য তিনি কৌশলগত কারণে এসআই মকলেসুর রহমানকে একটু বকাঝকা করেছিলেন।

অ্যাডভোকেট ওজিয়ার রহমান ফেসবুক লাইভে জানান, গত ৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি একটি মামলার বিষয়ে কেশবপুর থানার ইনচার্জ আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলতে যান। তার সঙ্গে ছিলেন ৩ নং মজিদপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ইব্রাহিম হোসেন এবং বিএনপি নেতা আবু সাঈদ। আলোচনা শেষে রাত আনুমানিক ৯টার দিকে থানা থেকে বেরিয়ে আসার সময় তিনি দেখতে পান, থানার বারান্দায় ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান এবং ১৫-২০ জন নেতাকর্মী দুই যুবককে মারধর করার জন্য উদ্যত হয়েছেন। ওই দুই যুবক নিজেদের বাঁচাতে তার পেছনে আশ্রয় নিয়ে কাকুতি-মিনতি করেন। পরে তিনি জানতে পারেন, তাদের একজন ছাত্রলীগের সদস্য রাজিব এবং অন্যজন যুবজামায়াতের সেক্রেটারি ফারুক।

তিনি বলেন, মানবিক কারণে তিনি ওই দুই যুবককে আড়াল করে ছাত্রদলের নেতাকর্মীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এ সময় চিৎকারের আওয়াজ শুনে এসআই মকলেসুর রহমান ঘটনাস্থলে আসেন। পরিস্থিতি সামাল দিতে এবং থানা অভ্যন্তরে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে জন্য তিনি কৌশলগতভাবে এসআই মকলেসুরকে একটু বকাঝকা করেন। তার উচ্চস্বরে কথা বলার পর ছাত্রদলের নেতাকর্মীরা শান্ত হন এবং ওই দুই যুবককে বলেন, “ওজিয়ার ভাইয়ের কারণে আজকে তুই বেঁচে গেলি।”

তিনি আরও বলেন, দুই যুবকের আকুতির কারণে মানবিক দিক থেকে তিনি এসআই মকলেসুরের প্রতি উত্তেজিত হয়েছিলেন। এটি কোনো হুমকি ছিল না, বরং পরিস্থিতি মোকাবিলার একটি কৌশল ছিল। পুলিশ প্রশাসনের সঙ্গে তার সম্পর্কের কোনো অবনতি হয়নি বলেও তিনি দাবি করেন।

ঘটনার প্রেক্ষাপট:
উল্লেখ্য, জামায়াতের কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি আইনজীবী ওজিয়ার রহমান কেশবপুর থানায় ঢুকে তার চাচাতো ভাই শহিদুল ইসলামকে একটি মারামারির মামলায় কেন আসামি করা হয়েছে তা জানতে চেয়ে এসআই মকলেসুর রহমানকে হুমকি দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে পুলিশ কর্মকর্তাকে 'আওয়ামী লীগের দোসর' বলে ধমকাতে দেখা যায়।

এ ঘটনায় এসআই মকলেসুর রহমান বাদী হয়ে গত ৩ আগস্ট ওজিয়ার রহমানের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। ওই মামলায় ৬ আগস্ট বুধবার তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। জামায়াতের কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি ও অ্যাডভোকেট ওজিয়ার রহমানকে ৬ আগস্ট রাতে সাময়িকভাবে বহিষ্কার করা হয় এবং তাকে সংগঠনটির সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মো. শাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি