ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নওগাঁর রাণীনগর-আত্রাইয়ে আমন ধান পানিতে নিমজ্জিত


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২৫ বিকাল ৫:৪

নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলায় উজান থেকে নেমে আসা ঢলের পানি ও একটানা ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় তিন হাজার বিঘা জমির আমন ধান ডুবে গেছে। এর মধ্যে আত্রাই উপজেলায় দেড় হাজার বিঘা এবং রাণীনগর উপজেলায় দেড় হাজার বিঘা জমির ধান পানির নিচে নিমজ্জিত হয়েছে। কৃষকরা বলছেন, দুই-এক দিনের মধ্যে পানি নেমে গেলে হয়তো খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, দ্রুত পানি নেমে যাওয়ার সম্ভাবনা কম। উল্টো বৃষ্টিপাত হলে পানি আরও বাড়তে পারে, ফলে আমন আবাদে চরম ক্ষতির মুখে পড়েছেন এই দুই উপজেলার কৃষকরা।

রাণীনগর উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৮ হাজার ৯১০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। এর মধ্যে মিরাট, গোনা, রাণীনগর সদর, একডালা এবং পারইল ইউনিয়নের বিভিন্ন মাঠের ধান পানিতে ডুবে গেছে। উপজেলার হরিশপুর গ্রামের কৃষক আব্দুল আহাদ জানান, তার দুই বিঘা জমির ধান পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। গোনা গ্রামের কৃষক আব্দুল খালেক বলেন, তিনি প্রায় ৩৭ বিঘা জমিতে আমন ধান রোপণ করেছিলেন, যা পানিতে ডুবে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, উপজেলায় প্রায় দেড় হাজার বিঘা জমির ধান সম্পূর্ণ এবং প্রায় ১ হাজার ৬০১ বিঘা জমির ধান আংশিকভাবে নিমজ্জিত হয়েছে।

অপরদিকে, আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ কুমার বলেন, এই উপজেলায় ৬ হাজার ৪৯৫ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। এর মধ্যে মনিয়ারী, বিশা ও ভোঁপাড়া ইউনিয়নের বিভিন্ন মাঠ প্লাবিত হয়েছে। শনিবার পর্যন্ত প্রায় দেড় হাজার বিঘা জমির আমন ধান পানিতে নিমজ্জিত হয়েছে। মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেন জানান, তিনি প্রায় ৯০ বিঘা জমিতে আমন ধান রোপণ করেছিলেন, যা পানির নিচে পচে গেছে। এতে তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। মনিয়ারী গ্রামের কৃষক আ. আলিম ১০ বিঘা জমিতে ধান রোপণ করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতির শিকার হয়েছেন এবং তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন, একটানা ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। শনিবার দুপুর ১২টা পর্যন্ত আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে বিপদসীমার ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। যদি আর বৃষ্টিপাত না হয়, তাহলে দুই-এক দিনের মধ্যে পানি কমা শুরু হবে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর পানি আরও বাড়তে থাকবে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়