সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রায়েরবাগে মানববন্ধন
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে রায়েরবাগ বাসস্ট্যান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কদমতলী এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেন। তারা বলেন, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং নিহত সাংবাদিকের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রণয়ন এবং জাতীয় সুরক্ষা কাঠামো আইন প্রতিষ্ঠা করার দাবিও জানান তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন, মাহমুদুল হাসান (সকালের সময়), দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, সোলাইমান হোসেন (মানবকন্ঠ), ফারুক আহমেদ (তারা নিউজ), আবুল কালাম আজাদ (স্বাধীন সংবাদ), মোস্তাফিজুর রহমান মিলন (কালের কন্ঠ), অর্ণব প্রমুখ। মানববন্ধনে কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর এবং ডেমরা এলাকায় বসবাসরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি