তরুণদের উদ্যোগ নিতে সাহসী হতে হবে: মোঃ আরফাত ছিদ্দিকী
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এক বিশেষ সাক্ষাৎকারে ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দিকী বলেছেন, তরুণদের ভয় কাটিয়ে সাহসের সঙ্গে উদ্যোগ নিতে হবে। ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটিকে শিক্ষা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
নিজের উদ্যোক্তা হওয়ার প্রেরণা প্রসঙ্গে তিনি বলেন, “আমার উদ্যোক্তা হওয়ার মূল প্রেরণা ছিল নিজের মতো করে কিছু করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। শুরুতে পুঁজি সংকট ও অভিজ্ঞতার অভাব ছিল, তবে পরিশ্রম ও ধৈর্য দিয়ে তা অতিক্রম করেছি।”
শুরুর চ্যালেঞ্জ প্রসঙ্গে আরফাত ছিদ্দিকী বলেন, “প্রথম দিকে বাজারে প্রতিযোগিতা, অর্থসংকট এবং প্রয়োজনীয় জ্ঞানের অভাব ছিল। ছোট ধাপে শুরু করে, অভিজ্ঞদের পরামর্শ ও নিজস্ব গবেষণার মাধ্যমে এগিয়ে গেছি।”
তরুণ উদ্যোক্তাদের জন্য তিনটি গুণের কথা উল্লেখ করে তিনি বলেন, দৃঢ় মনোবল ও ধৈর্য, নতুন কিছু শেখার আগ্রহ এবং সততা ও পরিশ্রম—এই গুণগুলো থাকলেই সাফল্য নিশ্চিত।
প্রযুক্তি ও সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে তিনি বলেন, “এগুলো ব্যবসার বিস্তার, গ্রাহক সংযোগ এবং দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে অপরিসীম ভূমিকা রেখেছে। ডিজিটাল মাধ্যম ব্যবসার গতি বহুগুণে বাড়িয়ে দিয়েছে।”
যুব সমাজের উদ্দেশে তিনি বার্তা দেন, “ব্যর্থতাকে ভয় পাবেন না, নিজের দক্ষতা বাড়ান, সততা বজায় রাখুন এবং লক্ষ্য ধরে রাখুন। উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা নয়, বরং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখা।”
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি