নেত্রকোণায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন
নেত্রকোণা পৌর শহরে জলাবদ্ধতায় নাকাল পৌরবাসী। পানি নিস্কাসন ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেন। বুধবার সকালে শহরের উত্তরকাটলী এলাকার জলাবদ্ধতায় শতাধিক পরিবারের লোকজন ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন,উত্তর কাটলীর বাসিন্দা আইনজীবী খাদেমুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইদুর রহমান,আমীর আজমুল,আরশেদা খাতুন প্রমুখ।
খাদেমুর ইসরাম খান অভিযোগ করে বলেন,নিয়মিত পৌর কর পরিশোধ করে আসলেও গত ২৫ বছর ধরে পৌরসভার সেবা থেকে বঞ্চিত। রাস্তার পাশের ১২০টি পরিবার ছাড়াও এলাকার পাঁচ শতাধিকের বেশি পরিবার চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছে। সামান্য বৃষ্টিতেই এলাকার রাস্তা ডুবে যায়। এতে ডোবা-নালার ময়লা পানি ঘরে ঢুকে। শিশু ও বয়স্করা গৃহবন্ধী হয়ে পড়ে।
কর্মজীবী লোকজন বাধ্য হয়ে এ ময়লা পানি দিয়েই কর্মস্থলে যায়। রাস্তায় হাটা যায় না। ময়লা পানিতে চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষ। বিশেষ করে নারী ও শিশুরা বেশী স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পতিত হয়েছে। দ্রুত পানি নিস্কাসনের ব্যবস্থা নেয়ার জন্যে পৌর কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার