ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ৩:১৫

অবিরাম বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অসংখ্য খানাখন্দ তৈরি হওয়ায় যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাইনবোর্ড থেকে মোগড়াপাড়া পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ি ধীরগতিতে চলছে, কোথাও আবার সম্পূর্ণ থেমে আছে।

বৃষ্টির পানিতে খানাখন্দ ভরে যাওয়ায় গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বড় বড় গর্তে আটকে একাধিক ট্রাক ও বাস বিকল হয়ে যায়। অন্যদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজের কারণে বিকল্প রাস্তাগুলোতেও চাপ বেড়ে যায়। মদনপুরে এশিয়ান হাইওয়ের নাজুক অবস্থার কারণে স্বাভাবিক যানবাহন প্রবাহ ব্যাহত হয়, যা শেষ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটকে আরও ভয়াবহ করে তোলে।

যাত্রী কিশোর হোসেন বলেন, সাধারণত ঢাকা থেকে চট্টগ্রাম যেতে তিন ঘণ্টা লাগে। কিন্তু আজ আট ঘণ্টা ধরে রাস্তায় বসে আছি। খানাখন্দ ও যানজটের কারণে ভোগান্তির শেষ নেই।

এদিকে মহাসড়ক ঘেঁষা ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ী আব্দুল মালেক জানান, যানজটের কারণে গ্রাহক আসতে পারছে না। পণ্য পরিবহনেও সমস্যা হচ্ছে। প্রতিদিনই বড় ধরনের ক্ষতির শিকার হচ্ছি। দ্রুত সড়ক সংস্কার এবং অব্যবস্থাপনা দূর করার দাবি জানিয়েছেন তিনি।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

যানজটের কারণ জানতে চাইলে তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ এবং মদনপুর থেকে এশিয়ান হাইওয়ের রাস্তার অবস্থা নাজুক হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ বেড়েছে। এছাড়া কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে এতে গাড়ি খুবই ধীর গতিতে চলছে।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)