ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাজউকের কর্মচারী জাকির হোসেনের দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ৩:৩২

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যান্ত্রিক সহকারী জাকির হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রাণনাশের আশঙ্কায় ভুক্তভোগী সাংবাদিক কে এম রায়হান তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

প্রকাশিত ওই প্রতিবেদনে উঠে আসে, হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া জাকির হোসেন সরকারি চাকরি করে অল্প সময়েই শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। তার স্ত্রী মনিরা আক্তারের নামে মালিবাগ ও ডিবিএল হাসনা হেনা গার্ডেনে দুটি বিলাসবহুল ফ্ল্যাট, মধ্য বাসাবোতে একটি চারতলা বাড়ি এবং পিরোজপুরে কোটি টাকার জমি রয়েছে। ঘুষ, দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাবে তিনি এসব সম্পদ গড়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়াও, দুর্নীতিবাজ চক্রের আলোচিত সদস্য "গোল্ডেন মনির"-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে জাকির হোসেনের নাম এসেছে। অভিযোগ রয়েছে, মনিরের বাসায় অভিযান শুরুর আগে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ তার বাসায় সরিয়ে নেওয়া হয়েছিল, যার একটি বড় অংশ তিনি ও তার স্ত্রী আত্মসাৎ করেন।

দৈনিক সকালের সময়ে এই চাঞ্চল্যকর প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর গত ১২ আগস্ট দুপুরে জাকির হোসেন ফোন করে সাংবাদিক কে এম রায়হানকে অশালীন ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেন। জিডিতে উল্লেখ করা হয়, জাকির হোসেন সাংবাদিককে স্পষ্ট ভাষায় বলেন, "এ বিষয়ে খবর প্রকাশের পরিণতি ভালো হবে না।"

প্রাণনাশের আশঙ্কায় সাংবাদিক রায়হান তেজগাঁও থানায় জিডি (নং ৮৬৮) দায়ের করেছেন। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, "বিষয়টি যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)