নেত্রকোণায় আউশ ধানের ফলন ভালো হওয়ায় কৃষক বেশি জমিতে আবাদের আগ্রহ
নেত্রকোণায় বিলুপ্তপ্রায় আউশ ধানের চাষে মিলেছে আশানুরূপ ফলন। উন্নত জাতের আউশ ধান চাষ করে লাভবান হওয়ায় কৃষকদের আগ্রহ বেড়েছে দ্বিগুণেরও বেশি। কৃষি বিভাগের তৎপরতায় দীর্ঘদিন পর আবারও জেলায় আউশ আবাদে ফিরেছে প্রাণ।
কৃষি বিভাগ জানায়,একসময় শস্যভান্ডার খ্যাত নেত্রকোণায় বিপুল পরিমাণ জমিতে আউশ ধানের আবাদ হতো। তবে ফলন কম হওয়ায় ধীরে ধীরে কৃষকরা এই ধান চাষে আগ্রহ হারান এবং প্রায় এক দশক ধরে জেলার আউশ আবাদ প্রায় শূন্য হয়ে পড়ে। এ পরিস্থিতিতে গত চার বছর ধরে কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করে কৃষকদের সহায়তা ও পরামর্শ দেন। ফলে কৃষকেরা আবারও আউশ আবাদে উৎসাহী হয়ে ওঠেন।
এ বছর জেলার ৯টি উপজেলায় আউশ আবাদ হয়েছে ১হাজার ৬৭২হেক্টর জমিতে,যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। ইতিমধ্যে ১২০হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৪১৭ মেট্রিক টন, এবং প্রতি হেক্টরে ৪.১৫ টন ফলনের আশা করছে কৃষি বিভাগ।
বোরো ও আমন মৌসুমের মাঝ সময়ে বাড়তি ফসল হিসেবে আউশ চাষ করে ভালো ফলন পাওয়ায় কৃষকেরা খুশি। স্থানীয় কৃষকরা জানান,হেক্টরপ্রতি প্রায় ৫ টন কাঁচা ধান উৎপাদন হয়েছে। ধান বিক্রির টাকা দিয়ে তারা আমন আবাদসহ পরিবারের খরচ মেটাতে পারবেন। তবে তারা ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আবাদুল আউয়াল বলেন,এ বছর আউশ ধানের ফলন ভালো হওয়ায় আগামীতে কৃষকেরা আরও বেশি জমিতে এ ধান চাষে আগ্রহী হবেন।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন