ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

‘ছাগলকাণ্ড’র নায়ক মতিউরের তথ্য যাচাই করছে গোয়েন্দারা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৮-২০২৫ রাত ১০:৫৬

বহুল আলোচিত 'ছাগলকাণ্ড'-এর নায়ক মতিউর রহমানের আদালতে দেওয়া তথ্য যাচাই-বাছাই করছেন গোয়েন্দারা। কোরবানির ঈদের আগে ছেলের ১৫ লাখ টাকার ছাগল কেনার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান গ্রেপ্তার হন।

গত ১২ আগস্ট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মতিউর রহমান নিজেই কথা বলার অনুমতি চান। তিনি আদালতকে বলেন, 'মাননীয় আদালত, আমি কারাগারে থাকা অবস্থায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠিয়েছি। সেই চিঠিতে আমি জানিয়েছি, কীভাবে আমাকে ফাঁসানো হয়েছে।' এ সময় তিনি কারাগার থেকে আনা একটি ফাইল থেকে একটি চিঠি ও গুরুত্বপূর্ণ কিছু নথি আদালতে জমা দেন।

আদালতে নথি জমা দেওয়ার পর মতিউর বলেন, 'মাননীয় আদালত, কাস্টমস কর্মকর্তা থাকাকালে সামরিক কর্মকর্তা এসএসএফ প্রধান লে. জে. মুজিবের রোষানলে আমি পড়ি। আর সেই কর্মকর্তা দেশ নিয়ে ষড়যন্ত্র এবং ভারতের গোয়েন্দা সংস্থার সাথে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে।' মতিউরের দেওয়া ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যেসব তথ্য আদালতে উপস্থাপন করা হয়েছে, তা বর্তমানে গোয়েন্দা সংস্থা যাচাই-বাছাই করছে।

মতিউর রহমান বেশ কয়েকটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে যে, ডিবি তাকে যেকোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। এছাড়া দুটি হত্যা মামলা ও রাষ্ট্রদ্রোহ মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এম নজরুল ইসলাম বলেছেন, আদালত থেকে গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে এবং তারা তদন্ত করে দেখছেন। তিনি জানান, মতিউর রহমানকে দ্রুত গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। বর্তমানে মতিউর কিশোরগঞ্জ কারাগারে এবং তার স্ত্রী লায়লা কানিজ কাশিমপুর মহিলা কারাগারে রয়েছেন।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)